নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা:
কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের আনুমানিক বয়স (৪৫)।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন বুধবার দুপুরে নাঙ্গলকোট রেলস্টেশন অতিক্রম করছিলো। তখন অজ্ঞাত ওই নারী রেললাইন পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে।
মুরাদনগর বার্তা ডেস্ক : 















