দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ১০০ কেজি গাঁজাসহ সোহেল রানা (৩০) ও জসিম মিয়া (৩১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতি সেতুর টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম বিষয়টি নিশ্চিত করেন। আটক ব্যবসায়ীরা হলেন, মাদারীপুর জেলার রাজর থানার আম গ্রামের আব্দুল কালামের ছেলে সোহেল রানা (৩০) ও কুমিল্লা ব্রাহ্মণপাড়ার নাইঘর এলাকার আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে জসিম মিয়া (৩১)।
মুরাদনগর বার্তা ডেস্ক : 


















