মুরাদনগর বার্তা ডেস্কঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় এক অভিযানে পাচঁ কেজি গাজাঁসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত যুবক সাইদি রহমান (২২) জেলার বি-পাড়া থানার নাগাইশ গ্রামের ফজলুর রহমানের ছেলে।
শনিবার সন্ধ্যায় মুরাদনগর-ইলিয়েটগঞ্জ সড়কের শুশুন্ডা বাজার এলাকা থেকে আটক করে মুরাদনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর-ইলিয়েটগঞ্জ সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের বিত্তিতে মুরাদনগর থানারএসআই আশরাফ উদ্দিন ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ শুশুন্ডা বাজার এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি করা কালে ৫ কেজি গাজাঁসহ সাইদি রহমান নামের যুবককে আটক করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মুরাদনগর বার্তা ডেস্ক : 


















