ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার ১১টি আসনের মধ্যে বিএনপির জয় ৮টি,জামায়াতে ২,স্বতন্ত্র ১

কুমিল্লা প্রতিনিধিঃ

বিএনপির জয়জয়কার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতেই জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থীরা। বাকি তিনটি আসনের একটি জামায়াতে ইসলাম, একটি জাতীয় নাগরিক প্রার্টি-এনসিপি, একটি স্বতন্ত্র প্রার্থী। তবে স্বতন্ত্র বিজয়ী হওয়া প্রার্থীও বিএনপিরই সদ্য বহিস্কৃত নেতা। যিনি কিনা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কার হয়েছেন।

নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিজয়ী হয়েছে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিজয়ী ড. খন্দকার মোশারফ হোসেন (বিএনপি)-১,৪০,৩০৫, নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান বাহালুল (জামায়াত)-৯০,৪৯৯ ভোট।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূইয়া। বিজয়ী মো: সেলিম ভূয়িা (বিএনপি)-৭৬,২৬৮, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আবদুল মতিন (স্বতন্ত্র) ৬২,৩৮৫, নাজিম উদ্দিন (জামায়াত) ৫০,১৩৬ ভোট।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বিজয়ী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (বিএনপি)- ১,৫৮,০৯৩, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: ইউসুফ সোহেল (জামায়াত) ১,০৪,৫৮০ ভোট।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির প্রার্থী আবুল হাসনাত ওরফে হাসনাত আবদুল্লাহ। বিজয়ী হাসনাত আবদুল্লাহ (এনসিপি) ১,৬০,৫২৭, নিকটতম প্রতিদ্বন্দ্বী আ: জসিম উদ্দিন (গণ অধিকার পরিষদ) ৪৯,৬৪৪ ভোট।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হাজী জসিম উদ্দিন। বিজয়ী জসিম উদ্দিন (বিএনপি) ১,৩৪,৪৮৫, নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মোবারক হোসাইন (জামায়াত) ১,২৪,৫৪৭ ভোট।

কুমিল্লা-৬ (সদর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। বিজয়ী মনিরুল হক চৌধুরী (বিএনপি) ১,৯৯,৩৭২, নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী দ্বীন মোহাম্মদ (জামায়াত) ১,১৪,২২৬ ভোট।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন। বিজয়ী আতিকুল আলম শাওন (স্বতন্ত্র)-৯০,৮১৯, নিকটতম প্রতিদ্বন্দ্বী ড.রেদোয়ানআহমেদ (বিএনপি)- ৪৭,৯২৫ ভোট।

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন। বিজয়ী জাকারিয়া তাদের সুমন (বিএনপি) -১,৬৭,৪৮৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল (জামায়াত)৪১,২০৯ ভোট।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মো. আবুল কালাম। বিজয়ী আবুল কালাম (বিএনপি) -১,৬৮,১০৮, নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক সরোয়ার আলম সিদ্দিকী (জামায়াত)- ১,১৩,৪৫৪ ভোট।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূইয়া। বিজয়ী মোবাশ্বের আলম ভূইয়া (বিএনপি)- ১,১০,৬৯০, নিকটতম প্রতিদ্বন্দ্বী- মুহাম্মদ ইয়াছিন আরাফাত (জামায়াত) -৭৫,২৮৪ ভোট।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বিজয়ী ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের (জামায়াত)-১,৩৩,৩০৮, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: কামরুল হুদা (বিএনপি)-৭৬,৬৩৮ ভোট।

গতকাল ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটা ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় ভোটগণনা। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন গণভোটেও রায় প্রদান করেন দেশের মানুষ। ফলাফল প্রকাশের জন্য কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মু. রেজা হাসানের সম্মেলন কক্ষে খোলা হয় ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্র। কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা একে একে কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা করতে থাকেন।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামানত হারালেন ৭ প্রার্থী

কুমিল্লার ১১টি আসনের মধ্যে বিএনপির জয় ৮টি,জামায়াতে ২,স্বতন্ত্র ১

আপডেট সময় ০১:১৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬