ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দাউদকান্দিতে বাজারে ভয়াবহ আগুন, পুড়েছে ২৫ দোকান

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে অগ্নিকান্ডে ২৫টি দোকানর প্রায় ৪ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার ভোর ৫টায় এ অঞ্চলের বড় বাজার গৌরীপুর বাজার ঢাকা হোমনা সড়কে পূর্ব পাশে কাঠপট্টিতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তিনটি উপজেলার ৯টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে। তবে কোথায় থেকে আগুনের সূত্র তা জানা যায়নি।

বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ ভোর রাত ৫টায় সময় একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আসে পাশের কয়েকটি ফার্নিচারের দোকানে ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ীরা আগুন নিবানোর চেষ্টা করে। আগুনের লেলিহান শিখা দ্রুত বাড়তে থাকে এবং আগুন আশেপাশে গলিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাশে গোমতী নদী থেকে পানি দিয়ে আগুন নিবানোর চেষ্টা চালায়। ফার্নিচারের দোকান গুলোতে রংয়ের ক্যামিকেল থাকায় আগুন নিয়ন্ত্রণ আনা কষ্ট হয়ে পড়ে। পরে হোমনা ও চান্দিনা থেকে আরও ৬টি ইউনিট এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে। এ সময় আগুনে পুড়ে ১০টি ফার্নিচারের দোকান, একটা ইলেকট্রিক ও এসির শো রুম, অটোরিকশা গ্রেজ ২টি, মুদি দোকান ৪টি এবং চাল এবং রমজান উপলক্ষে রাখা খেজুরের গোডাউনসহ ২৫টি দোকানসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৪কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে প্রাথমিক ধারনা করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানা ওসি মো. আবদুল হালিম বলেন, ‘গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামানত হারালেন ৭ প্রার্থী

দাউদকান্দিতে বাজারে ভয়াবহ আগুন, পুড়েছে ২৫ দোকান

আপডেট সময় ০৮:২৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬