ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে বিএনপির প্রার্থী কায়কোবাদকে রিপাবলিকান পার্টির প্রার্থীর সমর্থন

সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি) প্রার্থী মোঃ এমদাদুল হক।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে ধামঘর ইউনিয়নের খুরুইল মাদ্রাসা মাঠে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় এ ঘোষণা দেন এমদাদুল হক।

এ সময় উক্ত পার্টির নেতাকর্মিরাও কায়কোবাদের পক্ষে নির্বাচন করার একাত্মতা প্রকাশ করেন।

বিএনপি’র প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে সমর্থন জানিয়ে মোঃ এমদাদুল হক বলেন, আমার দল কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে আমাকে মনোনীত করেছেন নির্বাচন করার জন্য। কিছুদিন আগে থেকেই আমি ভাবতেছি কায়কোবাদ দাদাকে সমর্থন দেওয়ার ব্যাপারে। তাই আজকে ওনাকে সমর্থন দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আজ থেকে উনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমার কর্মী সমর্থকদেরকে নিয়ে ওনাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাব।

আলামুল হুদা মাস্টারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা আমানুল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ সাহেবের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় যুবদলের নির্বাচন মনিটরিং টিম লিডার কুমিল্লা ৩ জাকির খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল আজিজ মোল্লা ও দুলাল সরকার, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, সহ-সভাপতি জসিম উদ্দিন, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক অলিউল্লাহ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামানত হারালেন ৭ প্রার্থী

মুরাদনগরে বিএনপির প্রার্থী কায়কোবাদকে রিপাবলিকান পার্টির প্রার্থীর সমর্থন

আপডেট সময় ০২:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬