মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১৯৯৯ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ খোরশেদ মিয়া (৪৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খানের দিকনির্দেশনায় এএসআই শামীম আহাম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত খোরশেদ মিয়া, উপজেলার কামাল্লা গ্রামের বুলু মিয়া প্রকাশ বিল্লালের ছেলে। তিনি আদালতের পরোয়ানাভুক্ত একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, গ্রেফতারের পর সোমবার দুপুরে তাকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মুরাদনগর বার্তা ডেস্ক : 

















