ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগর বাজারে ভয়াবহ আগুন, প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বাজারের আল মদিনা ফাস্টফুড দোকান থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মুরাদনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, গোলাম সারোয়ার রাহাত (আল মদিনা ফাস্টফুড), উত্তম ভৌমিক (ইলেকট্রিক দোকান) ও সাগর বাদশা (টেলিকম দোকান)।

মুরাদনগর ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামানত হারালেন ৭ প্রার্থী

মুরাদনগর বাজারে ভয়াবহ আগুন, প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি

আপডেট সময় ০৯:২৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬