ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে

মুরাদনগরে কৃষক কৃষাণীদের নিয়ে সরিষা মাঠ দিবস পালন

আবুল কারাম আজাদ ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃকু

কুমিল্লার মুরাদনগর উপজেলায় তৈল বীজ ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ব্রাক্ষণচাপিতলা গ্রামের সরিষা প্রদর্শনী মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মাঠ দিবসে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পাভেল খাঁন পাপ্পু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষি বিদ আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাটনা প্রকল্পের কুমিল্লা অঞ্চলের কৃষি বিদ সারোয়ার,জামান, তেল প্রকল্পের মনিটরিং অফিসার কুমিল্লা অঞ্চল দিলরুবা খানম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলা অতিরিক্ত উপ পরিচালক উদ্ভিদ সংরক্ষণ শেখ আজিজুর রহমান, অতিরিক্ত উপ পরিচালক শাহনাজ আক্তার ও মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নুর আলম, কোরআন তেলওয়াত করেন সাংবাদিক আবুল কালাম আজাদ ভূঁইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি অফিসার মোঃ সাম মিয়া, মোঃ রায়হান, টু্ম্পা দাস, মোঃ রিপন মিয়া। স্থানীয় কৃষক আঃ আউয়াল, মুসা মিয়া, কৃষাণী জাহেনা বেগম, হাসেনা বেগম, সম্পা বেগম, জেসমিনসহ এলাকার ৭০ জন কৃষক, কৃষাণী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মাঠ দিবসে বক্তারা প্যাটার্ন: সরিষা-২০, বোরো-রোপা আমন চাষে আধুনিক ও উন্নত প্রযুক্তির ব্যবহার,মানসম্মত বীজ নির্বাচন, সঠিক সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমন বিষয়ে বিস্তারিত কারিগরি আলোচনা করা হয়। তারা বলেন, তেলজাতীয় ফসল বিশেষ করে সরিষার উৎপাদন বাড়াতে এ ধরনের প্রদর্শনী মাঠ ও প্রশিক্ষণ কার্যক্রম কৃষকদের আগ্রহ ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। আলোচনা শেষে অতিথিরা প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কৃষি কর্মকর্তারা।

কৃষকরা বলেন,এ ধরনের উদ্যোগ তাদের উৎপাদন বাড়াতে উৎসাহ জোগাচ্ছে এবং বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন সহায়তা করছে।

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল মুরাদনগরের মা-ছেলের

তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে

মুরাদনগরে কৃষক কৃষাণীদের নিয়ে সরিষা মাঠ দিবস পালন

আপডেট সময় ০১:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬