ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে যৌথবাহিনীর টহল, ১০ হাজার টাকা জরিমানা

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় যৌথবাহিনীর টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার প্রায় আটটি ইউনিয়নে এ টহল পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে যৌথবাহিনী এই কার্যক্রমে অংশ নেয়।

টহল চলাকালে আকুবপুর ইউনিয়নের পীরকাশিমপুর এলাকায় জাতীয় সংসদ নির্বাচনী আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ০৬(গ)(ঘ) লঙ্ঘনের অভিযোগে মো. আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে বিধি ২৭ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এসময় যৌথবাহিনী উপজেলার নহল চৌমুহনী, মুরাদনগর বাজার, কোম্পানিগঞ্জ বাজার, বাঙ্গরা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেয়। পাশাপাশি স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলে নির্বাচনকালীন সার্বিক পরিস্থিতি সম্পর্কে আশ্বস্ত করা হয় এবং সকলকে নির্ভয়ে ভোট প্রদানে উদ্বুদ্ধ করা হয়। একই সঙ্গে নির্বাচন চলাকালে শান্তি-শৃঙ্খলা ও সহিষ্ণুতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ ধরনের যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

মুরাদনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মুরাদনগরে যৌথবাহিনীর টহল, ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৬:১৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬