ঢাকা ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে পানিতে ডুবে মাদরাসা ছাত্রী নিহত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে নুসরাত জাহান (১২) নামে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে।

নিহত নুসরাত উপজেলার শুভপুর ইউনিয়নের ফকিরহাট মধ্যমপাড়ার নেছার উদ্দিনের বড় মেয়ে। সে মুন্সীরহাট দারুন নাজাত মডেল মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

শনিবার দুপুরে নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নুসরাত বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় সে। গোসল করতে গিয়ে দীর্ঘক্ষণ বাসায় না ফেরায় পরিবারের লোকজন নুসরাতকে খুঁজতে থাকে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে নুসরাতের নিথর দেহ উদ্ধার করা হয়। এ সময় তাকে স্থানীয়রা মুন্সীরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষনা করেন। নুসরাতের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেয়ে এসেছে।

জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে পানিতে ডুবে মাদরাসা ছাত্রী নিহত

আপডেট সময় ০১:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫