ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে ৫০পিস ইয়াবাসহ এক নারী ব্যাবসায়ি গ্রেপ্তার

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে সংঘবদ্ধ মাদক সিন্ডিকেটের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চাপিতলা ইউনিয়নের ফরিদ উদ্দিন সরকার ডিগ্রি কলেজ সংলগ্ন চাপিতলা–রামচন্দ্রপুরগামী সড়ক থেকে ইয়াছমিন আক্তার (৩৪) নামের ওই নারীকে আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

তিনি উপজেলার আকুবপুর ইউনিয়নের মেটংঘর এলাকার শুক্কুর মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, এসআই রিয়াজুল মোস্তফার নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহজনক চলাফেরার কারণে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ইয়াবা উদ্ধার করা হয় এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করা হয়।

স্থানীয়দের দাবি, গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে নীরবে মাদক বহনের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ বলছে, ইয়াবাগুলো কোথা থেকে এসেছে এবং এই কারবারের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই মতিউর রহমানকে।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। এ ঘটনায় ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়য়েছে।

আপডেট সময় ০৯:৫৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬