ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা-সিলেট মহাসড়কে গাড়ি চলতে লাগে মাসিক ‘টোকেন’!

Oplus_16908288

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:

মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা দিলে মহাসড়কে চলাচলের সুযোগ মেলে, না দিলে গুনতে হয় জরিমানা কিংবা পড়তে হয় মামলার মুখে। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মিরপুর হাইওয়ে থানা পুলিশের আওতাধীন এলাকায় এমন অভিযোগ তুলেছেন সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকেরা। তাঁদের অভিযোগ, কথিত মধ্যস্থতাকারীদের মাধ্যমে মাসে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা দিলে নিষিদ্ধ ও নিবন্ধনবিহীন যানবাহন চলাচলে বাধা দেওয়া হয় না। শুধু অটোরিকশা নয়, পণ্যবাহী ট্রাক থেকেও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। নগদ টাকা না থাকলে বিকাশে টাকা পাঠানোর কথাও বলা হয়। তবে পুলিশ বলছে, সোর্সের মাধ্যমে মাসিক অর্থ আদায় কিংবা যানবাহন থেকে নিয়মিত টাকা নেওয়ার বিষয়টি তাদের জানা নেই।

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মিরপুর হাইওয়ে থানা পুলিশের আওতাধীন বিভিন্ন এলাকায় এসব অভিযোগ উঠেছে। যানবাহনের মালিক ও চালকদের ভাষ্য, দিনের তুলনায় রাতে পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন থেকে অর্থ আদায়ের চাপ বেশি থাকে। পুলিশের কথিত সোর্সদের মাধ্যমে এসব অর্থ লেনদেন হয়। কোন গাড়ি আটকানো হবে, আর কোনটি ছেড়ে দেওয়া হবে, সে ক্ষেত্রেও তাঁদের প্রভাব রয়েছে বলে অভিযোগ চালকদের।

মিরপুর হাইওয়ে থানা পুলিশের আওতাধীন মহাসড়কের অংশটি বুড়িচং উপজেলার কংশনগর থেকে ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর পর্যন্ত বিস্তৃত। এ পথে প্রতিদিন ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে। মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ, মাদক চোরাচালান রোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অন্যতম দায়িত্ব। কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ ওঠায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী চালকেরা।

যানবাহনের মালিক ও চালকদের অভিযোগ, বিশেষ করে রাতে সিলেট থেকে আসা পাথরবোঝাই ট্রাকসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহনকে লক্ষ্য করে অর্থ দাবি করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র বৈধ থাকার পরও অর্থ দিতে হয় বলে তাঁদের দাবি। টাকা দিতে অস্বীকৃতি জানালে গাড়ি আটকে মালামাল পরীক্ষা, কাগজপত্রে ত্রুটি খোঁজা এবং মামলার ভয় দেখিয়ে হয়রানি করা হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গেও কথা বলে পুলিশের কথিত সোর্সদের তৎপরতার অভিযোগ পাওয়া গেছে। তাঁদের দাবি, মহাসড়কে কোনো গাড়ি আটকানো হবে, নাকি ছেড়ে দেওয়া হবে এ ক্ষেত্রে কথিত সোর্সদের প্রভাব রয়েছে। তাঁদের মাধ্যমেই অর্থ লেনদেন নিয়ন্ত্রিত হয় বলে অভিযোগ। মিরপুর হাইওয়ে থানা-সংলগ্ন কয়েকজন বাসিন্দা বলেন, পুলিশের সঙ্গে সংশ্লিষ্ট এসব ব্যক্তির কার্যক্রম ও অর্থ লেনদেনের বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন।

মহাসড়কে নির্দিষ্ট শ্রেণির ধীরগতির ও তিন চাকার যানবাহন চলাচলে আইনগত বিধিনিষেধ রয়েছে। এর মধ্যে সিএনজিচালিত অটোরিকশা, নসিমন ও করিমনের মতো যানবাহনও রয়েছে। তবে মিরপুর হাইওয়ে থানা-অধীন মহাসড়কের বিভিন্ন অংশে এসব যানবাহন চলাচল করছে বলে অভিযোগ স্থানীয়দের।

অনুসন্ধানে পাওয়া অভিযোগ অনুযায়ী, মাসে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা দেওয়ার বিনিময়ে নিষিদ্ধ ও নিবন্ধনবিহীন যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে। কোম্পানীগঞ্জ এলাকার আমির হোসেন, সংচাইল এলাকার জসিম উদ্দিন, কুটি চৌমুহনী এলাকার শামীম হোসেন এবং ভিংলাবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের মাধ্যমে এ অর্থ আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।

চালকদের দাবি, মিরপুর হাইওয়ে থানা পুলিশের আওতাধীন এলাকায় প্রায় ৮০০ সিএনজিচালিত অটোরিকশা থেকে এভাবে মাসিক অর্থ নেওয়া হয়। এতে সংশ্লিষ্ট পুলিশ সদস্য ও কথিত মধ্যস্থতাকারীদের মধ্যে অর্থ ভাগাভাগির অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এবং অর্থ লেনদেনের সঙ্গে কারা জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

তিতাস এলাকার সিএনজিচালক বিল্লাল হোসেন বলেন, সরকার যে সিদ্ধান্ত নেবে, আমরা তা মেনে নেব। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ। সারাদিন মহাসড়ক ছাড়া অন্য সড়কে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করি। শুধু জ্বালানি গ্যাস নেওয়ার জন্য মহাসড়কে আসতে হয়। এ সময় হাইওয়ে পুলিশকে টাকা দিতে হয়। টাকা না দিলে অন্তত ২ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার মামলা দেওয়া হয়।

বিল্লাল হোসেন আরও বলেন, স্থানীয় দালালদের মাধ্যমে মাসে ২ হাজার টাকা দিলে মামলা থেকে রেহাই পাওয়া যায়। যারা সারাদিন মহাসড়কে গাড়ি চালায়, তাদের বিষয়টি এক রকম। কিন্তু আমরা শুধু গ্যাস নেওয়ার জন্য মহাসড়কে এসে মামলা এড়াতে মাসিক টাকা দিতে বাধ্য হচ্ছি।

বাঞ্ছারামপুর এলাকার সিএনজিচালক আলী মিয়া বলেন, দূরদূরান্ত থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন টাকা ছাড়া মিরপুর হাইওয়ে পুলিশের হাত থেকে রেহাই পায় না। নানা ভয়ভীতি দেখিয়ে ও মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে টাকা আদায় করা হয়। চালকের কাছে চাহিদামতো নগদ টাকা না থাকলে চুক্তি অনুযায়ী বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়।

এসব অভিযোগের বিষয়ে মিরপুর হাইওয়ে রিজিয়নের ইনচার্জ আনিসুর রহমান বলেন, ‘আমি এখানে ইনচার্জ হিসেবে মাত্র ১৫ দিন আগে দায়িত্ব গ্রহণ করেছি। পুলিশের পক্ষ থেকে কোনো সোর্সের মাধ্যমে মাসিক মাসোয়ারা আদায় করা হয় না। বিকাশের মাধ্যমে টাকা লেনদেনের বিষয়টি আমার জানা নেই। কোনো যানবাহন থেকে মাসিক ভিত্তিতে টাকা নেওয়ার বিষয়ে আমি অবগত নই।

তিনি আরও বলেন, এ ধরনের কোনো অনিয়মের অভিযোগ থাকলে তা সুনির্দিষ্টভাবে জানালে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল: ০১৯১৫৫৪৭৫০৭
তারিখ: ১৫ নভেম্বর ২০২৬

কুমিল্লা-সিলেট মহাসড়কে গাড়ি চলতে লাগে মাসিক ‘টোকেন’!

কুমিল্লা-সিলেট মহাসড়কে গাড়ি চলতে লাগে মাসিক ‘টোকেন’!

আপডেট সময় ১০:৩৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬