ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মন্ত্রী হওয়ার আলোচনায় কায়কোবাদ

মুরাদনগর বার্তা অনলাইন ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এরপর শিগগির মন্ত্রিপরিষদ গঠন করার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা চলছে নতুন সরকার গঠন ও সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে।

কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা বলছেন, ইতিমধ্যে সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নতুন সরকারের মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়েও জল্পনাকল্পনা চলছে। জোর গুঞ্জন চলছে, নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন কুমিল্লা-৩ (মুরাদনগর)  আসনের ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে কুমিল্লার রাজনীতির ইতিহাসে রেকর্ড গড়া বিএনপির ভাইস চেয়ারম্যান, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের নব-নির্বাচিত এমপি ও সাবেক প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৯০ সালে জাতীয় পাটির আমলেও  ধর্ম প্রতিমন্ত্রী হয়েছিলেন। অভিজ্ঞ ও জাতীয়ভাবে পরিচিত হেভিওয়েট এই নেতার মন্ত্রী হওয়ার সম্ভাবনা অনেকটা নিশ্চিত বলে দলীয় নেতা-কর্মীরা দাবি করছেন। এই নেতার সম্ভাব্য মন্ত্রণালয় কী হতে পারে, সেটা নিয়েও দলের নেতা-কর্মীদের মধ্যে আলোচনার শেষ নেই। তাঁরা বলছেন কায়কোবাদ ধর্ম মন্ত্রনালয় ও দূর্যোগ অধিদপ্তর মন্ত্রনালযের দায়িত্ব পেতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আঞ্জন বলেন, ‘মুরাদনগরের গন মানুষের নেতা আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ  যেহেতু আমাদের দলের ভাইস চেয়ারম্যান, সেহেতু তিনি মন্ত্রী হন, এটা আমি তো চাইবই। এ ছাড়া মুরাদনগরবাসীরও দাবি, এই উপজেলার সার্বিক উন্নয়নের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মন্ত্রী হওয়া দরকার। তিনি এই দায়িত্ব পাওয়ার যোগ্য।’

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মন্ত্রী হলে মুরাদনগর উপজেলাসগ কুমিল্লা জেলার বিভিন্ন উন্নয়ন ত্বরান্বিত হবে। এলাকার মানুষের ভালো-মন্দ এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ততা থাকবে। এতে মুরাদনগর উপজেলাসহ কুমিল্লার উন্নয়নে নতুন দ্বার উন্মোচিত হবে বলেও আমি মনে করছি। আমি কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাকে সাধুবাদ জানাই।’

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী হওয়ার আলোচনায় কায়কোবাদ

আপডেট সময় ১০:৪৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬