ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিভিন্ন দলের ৯ জনের মনোনয়নপত্র দাখিল

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লার-৩ (মুরাদনগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ৯জন প্রার্থী।

সোমবার (২৯ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রার্থীরা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান এর কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ সময় প্রার্থী ও তাদের সমর্থকদের অনেকেই সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

উপজেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, রবিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত মুরাদনগরে ১৩ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দখিলকৃত প্রার্থীরা হলেন, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (বিএনপি), মোঃ ইউছুফ সোহেল (জামায়াতে ইসলামী), মোঃ খোরশেদ আলম (বাংলাদেশ কংগ্রেস), আহমদ আবদুল কাইয়ুম (ইসলামী আন্দোলন), রিয়াজ মোঃ শরীফ (এনডিএম), চৌধুরী রকিবুল হক (আম জনতার দল), মোঃ শরীফ উদ্দিন সরকার (ইনসানিয়াত বিপ্লব), মোঃ এমদাদুল হক (বাংলাদেশ রিপাবলিকান পার্টি) ও মনিরুজ্জামান (গণ অধিকার পরিষদ)।

সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের পর আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। এখন যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ছাত্রদল নেতার অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিভিন্ন দলের ৯ জনের মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় ০৫:২৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫