ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে ৫ শতাধিক পরিবার পেলো রমজানের খাদ্যসামগ্রী

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:

পবিত্র রমজান মাসে কুমিল্লার মুরাদনগর উপজেলায় অসহায় মানুষের পাশে দাঁড়ালো সংযুক্ত আরব আমিরাতের খলিফা ফাউন্ডেশন।

শনিবার মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৫ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি কাজী শাহ আরেফিন বলেন, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য খলিফা ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সংযুক্ত আরব আমিরাতের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, চিনি, খেজুরসহ ১০ ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। উপকারভোগীরা খুশি মনে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. এনামুল হক খন্দকার, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই মহতী উদ্যোগ রমজানের পবিত্র মাহাত্ম্য তুলে ধরে মানবিক সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো মুরাদনগরে।

জনপ্রিয় সংবাদ

আকস্মিক হজ ক্যাম্প ধর্মমন্ত্রী, হাজিদের সেবায় সর্বোচ্চ গুরুত্বের বার্তা

মুরাদনগরে ৫ শতাধিক পরিবার পেলো রমজানের খাদ্যসামগ্রী

আপডেট সময় ০৩:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬