মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মোঃ আঃ হালিম নামের এক আওয়ামী লীগ নেতা কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত— মোঃ আঃ হালিম (৫০) মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। তিনি জাহাপুর ইউনিয়নের কাচারিকান্দি গ্রামের মৃত বাচ্চু মিয়া হাজীর ছেলে।
মঙ্গলব্র রাতে নিজ গ্রামের বাড়ি কাচারিকান্দি থেকে মোঃ আঃ হালিম কে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খান জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় বুধবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ 



















