ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে আগুনে পুড়ে নিঃস্ব কৃষক মনু মিয়া, ইউএনওর তাৎক্ষণিক ত্রাণ সহায়তা

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর মধ্যপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক মনু মিয়ার একমাত্র বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার জুমার নামাজের পরপরই হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই ঘরটি আগুনে ভস্মীভূত হয়। এতে পাঁচ কন্যা সন্তান নিয়ে বসবাস করা অসহায় কৃষক পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর মনু মিয়ার ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

আগুনে ঘরের ভেতরে থাকা ধান, চাল, কাপড়চোপড়, আসবাবপত্রসহ পরিবারের নিত্যপ্রয়োজনীয় সবকিছু পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক মনু মিয়া জানান, ফ্রিজের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

মনু মিয়া বলেন, কৃষিকাজ করে পাঁচ মেয়ে নিয়ে কষ্টে সংসার চালাচ্ছিলাম। আগুনে সব পুড়ে গেছে। এখন থাকার মতো একটি ঘরও নেই।

ঘর পুড়ে যাওয়ায় পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুক্রবার বিকেলে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ত্রাণ সহায়তা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে উপজেলা প্রশাসন রয়েছে এবং পরবর্তীতেও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।

এর আগে কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ক্ষতিগ্রস্ত কৃষক মনু মিয়ার সঙ্গে কথা বলে তাকে প্রয়োজনীয় সাহায্য–সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

অসহায় কৃষক মনু মিয়া সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের কাছেও সহায়তার আবেদন জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুরাদনগরে আগুনে পুড়ে নিঃস্ব কৃষক মনু মিয়া, ইউএনওর তাৎক্ষণিক ত্রাণ সহায়তা

আপডেট সময় ০৯:০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬