ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা কবি নজরুল মিলনায়তনে এ পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সফিউল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান ও বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।

প্রধান শিক্ষক জামাল হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, অধ্যাপক আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহাম্মেদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক তাজুল ইসলাম, কাজিয়াতল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা এক আবেগের নাম, এক অফুরন্ত ভালোবাসার নাম। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি মানুষের মন ও শরীর সুস্থ রাখার সবচেয়ে কার্যকর ব্যায়াম। নিয়ম-কানুন মেনে খেলাধুলা করা জীবনে শৃঙ্খলা ও নৈতিকতা গড়ে তোলে। জয়-পরাজয়কে সমানভাবে মেনে নেওয়া এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার শিক্ষা খেলাধুলার মাধ্যমে পাওয়া যায়। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে এবং নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, শুশুন্ডা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন, যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্রছাত্রীরা ৩৫ টি ইভেন্ট/খেলাধুলায় অংশ নেয়।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময় ০৮:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬