মোঃ মোশাররফ হোসেন মনিরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় নানা আয়োজনে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের সংগঠন যুবদলে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার গতকাল (২৮ অক্টোবর) বিকেলে মুরাদনগর উপজেলা যুবদলের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম, আজিজ মোল্লা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রাকিবুল হক শিপন, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, মোহাম্মদ বাবুল মুমিন, জুয়েল, যুবদলের নেতা মাসুম মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্ন আহবায়ক ফারুক আহমেদ বাদশা, সদস্য সচিব জয়নাল মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব সুমন মাষ্টার, যুগ্ম আহ্বায়ক মীর জাহিদ হাসান সম্রাট প্রমুখ।
মুরাদনগর বার্তা ডেস্ক : 
















