ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে হেফাজত নেতার ওপর সন্ত্রাসী হামলা; ৩ জন আটক

মুরাদনগর অনলাইন বার্তা ডেস্কঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের এক নেতার  ওপর মুখোশধারী দুর্বৃত্তদের হামলার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

হামলার শিকার হয়েছেন মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক ও করিমপুর মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি মানসুর কবির। তিনি একটি ধর্মীয় মাহফিলে বয়ান দিতে যাওয়ার পথে এ হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে কালো মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত মুফতি মানসুর কবিরের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে মুরাদনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও তা নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকা তেমনভাবে দেখা যাচ্ছে না।

এদিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। আটককৃতরা হলেন—মোঃ মাসুদ হোসেন (পিতা: মৃত বাদল হোসেন), মোঃ জুয়েল (পিতা: খোকন মিয়া) এবং

মোঃ সুমন (পিতা: হুমায়ুন কবির)। তারা সবাই ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের বাসিন্দা। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সন্ত্রাসী হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। এ হামলার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তাদের আটকের চেষ্টা চলছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদরাসা শিক্ষক মুফতি মানসুর কবিরের ওপর হামলার ঘটনায় বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক মহল তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০

মুরাদনগরে হেফাজত নেতার ওপর সন্ত্রাসী হামলা; ৩ জন আটক

আপডেট সময় ০৬:১৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫