ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রীসহ আটক ৩

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ অভিযানে দুই কেজি গাঁজাসহ স্বামী–স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে উপজেলার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রাম থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার এসআই (নিঃ) মো. আকবর হোসেন ও এএসআই মো. আল আমিন-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮নং চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা (দক্ষিণ পাড়া) এলাকার বাবুল মিয়ার বসতবাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানকালে ঘর তল্লাশি করে ২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. বাবুল মিয়া (৪৮), পিরোজপুর জেলার মৃত হামিদ মিয়ার ছেলে (বর্তমানে চাপিতলা এলাকায় বসবাসরত);
জোসনা বেগম (৪৫), বাবুল মিয়ার স্ত্রী;
এবং মো. আব্দুল আলীম (৩৬), একই এলাকার শিশু মিয়ার ছেলে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত গাঁজা থানায় নিয়ে আসা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বাঙ্গরা বাজার থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রীসহ আটক ৩

আপডেট সময় ০৯:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬