ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে ৪ অসচ্ছল পরিবারকে অটোরিকশা দিলেন বিএনপি নেতা দুলাল সরকার

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঈদের আগেই অসহায় চারটি পরিবারের মাঝে যেন নেমে এসেছে ঈদের আনন্দ। চারজন অসচ্ছল মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে তাদের হাতে নতুন ৪টি অটোরিকশা তুলে দিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক, ধামঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. দুলাল সরকার।

শুক্রবার জুমার নামাজের পর উপজেলার মুগসাইর গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুল কুদ্দুস, মো. লিটন, আবুল হোসেন ও জাহাঙ্গীরের হাতে অটোরিকশার চাবি তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, উপজেলা প্রবাসী বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাবুল, ধামঘর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামীম সরকার, ধামঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইসমাইল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অটোরিকশা পেয়ে মুগসাইর গ্রামের অটোরিকশা চালক আব্দুল কুদ্দুস বলেন, আগে ভাড়া করা গাড়ি চালিয়ে কোনোরকমে সংসার চলত। এখন নিজের অটোরিকশা পেয়েছি। এতে আয় করে পরিবার নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারব।

আরেক চালক মো. লিটন বলেন, আগে ভাঙাচোরা অটোরিকশা চালাতাম। অনেক সময় যাত্রীরা উঠতে চাইত না। নতুন অটোরিকশা পাওয়ায় এখন নিয়মিত আয় করে পরিবার চালাতে পারব। এজন্য দুলাল সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. দুলাল সরকার বলেন, মুরাদনগরের গণমানুষের নেতা কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়েকোবাদ দাদার নির্দেশনায় সমাজের অসহায় মানুষদের স্বাবলম্বী করতে কাজ করছি। তারই ধারাবাহিকতায় চারজন অসচ্ছল মানুষের মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, শুধুমাত্র খাদ্যসামগ্রী দিয়ে দারিদ্র্য দূর করা সম্ভব নয়, প্রয়োজন টেকসই কর্মসংস্থান। তাই অসচ্ছল পরিবারের মাঝে অটোরিকশা দিয়ে তাদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের বিত্তবানদেরও এভাবে অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুরাদনগরে ৪ অসচ্ছল পরিবারকে অটোরিকশা দিলেন বিএনপি নেতা দুলাল সরকার

আপডেট সময় ০৬:৪২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬