ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম–মুয়াজ্জিনকে বিদায় সংবর্ধনা

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুদনগর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আবদুল কাদের ও মুয়াজ্জিন মাওলানা আমজাদ হোসেনকে বিদায় সংবর্ধনা জানিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আয়োজিত মর্যাদাপূর্ণ বিদায় অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও মুসল্লিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় কৃতজ্ঞতার আবহে ভরপুর এক মিলনমেলায়।

ইমাম মাওলানা মোঃ আবদুল কাদের ৪২ বছর এবং মুয়াজ্জিন মাওলানা আমজাদ হোসেন ৩৪ বছর দায়িত্ব পালন করেছেন। বক্তারা জানান, দীর্ঘ কর্মজীবনে ইমাম আবদুল কাদের কোনো বেতন গ্রহণ করেননি এটি আজকের দিনে এক বিরল দৃষ্টান্ত। নামাজ পরিচালনা, মসজিদ পরিচালনা এবং সমাজের ধর্মীয় ও নৈতিক চেতনা জাগ্রত রাখতে তাঁরা যে নিরলস ভূমিকা রেখে গেছেন, তা আগামী প্রজন্মের জন্যও অনুকরণীয়।

ইমাম মাওলানা আবদুল কাদের আবেগঘন কণ্ঠে বলেন, এই মসজিদে দীর্ঘ চার দশক দায়িত্ব পালন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। মুরাদনগরের মানুষের ভালোবাসা আমার জীবনের চেয়ে বড় সম্পদ।

মুয়াজ্জিন মাওলানা আমজাদ হোসেন বলেন, আজান দেওয়ার সুযোগ আল্লাহর বিশেষ দয়া। এখানকার মানুষের সম্মান ও মমত্ববোধ আমাকে সবসময় আলোকিত করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারি পূর্ণ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমান এবং বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিরা বিদায়ী ইমাম ও মুয়াজ্জিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামীর সফলতা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ছাত্রদল নেতার অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ

মুরাদনগর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম–মুয়াজ্জিনকে বিদায় সংবর্ধনা

আপডেট সময় ১০:৪৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫