ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের জস বাটলারকে দলে ভিড়িয়েছে কুমিল্লা

খেলাধুলা ডেস্কঃ
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের আসন্ন আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন ইংলিশ তারকা ব্যাটসম্যান জস বাটলার। গত বছর বাংলাদেশ সফরে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেয়া এ উইকেটরক্ষক কাম-ব্যাটসম্যানের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
ক্রিকবাজ ওয়েবসাইটকে সালাউদ্দিন জানান, ‘তাকে পেয়ে আমরা আনন্দিত। তিনি চমৎকার একজন ক্রিকেটার এবং আমরা আশা করছি নিজের নামের প্রতি সুবিচার করবেন তিনি। আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে বিবেচনায় রেখে তাকে দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য বিবেচনা করেই আমরা টুনণামেন্টের পরিকল্পনা করছি। ’
বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে হার্ডহিটার খেলোয়াড়দের মধ্যে একজন হিসেবে বিবেচিত বাটলারকে পুরো টুণামেন্টেই পাওয়ার আশা করছে ভিক্টোরিয়ান্স। আগামী ২ নভেম্বর শুরু হওয়া বিপিএল পঞ্চম আসরে বাটলার ছাড়া আরো বেশ কয়েকজন ইংলিশ তারকা অংশ নিচ্ছেন। বাসস।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় কওমি মাদরাসা সংগঠনের সংবাদ সম্মেলন

ইংল্যান্ডের জস বাটলারকে দলে ভিড়িয়েছে কুমিল্লা

আপডেট সময় ০১:১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭