ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে ১৮ কেজি গাঁজা-পিকাপভ্যান গাড়িসহ গ্রেফতার ৩

মো: মোশাররফ হোসেনেঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পিকাভ্যান গাড়ি করে গাঁজা বহনের সময় তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহিত একটি পিকাপ ট্রাক গাড়ি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পূশ্চিম ইউনিয়নের হাটাশ বাজারে অভিযান চালিয়ে গাজাঁসহ তিন জনকে গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, ঢাকা জেলার আশুলিয়া থানার সদরের ঠাকুর পাড়ার এলাকার মৃত আলী আহম্মদের ছেলে মানিক মিয়া(২৩), কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার শশিদল ইউনিয়নের তেতাভূমি গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে ইউনুস মিয়া(৩৫) ও মুরাদনগর উপজেলারজাহাপুর ইউনিয়নের রাণীমুহুরী পূর্ব পাড়া(আবুল কাশেম এর বাড়ী) আবু তাহেরের ছেলে রাজু(১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা হাঠাশ বাজার হয়ে একটি মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথের নেতৃত্বে এক দল পুলিশ হাটাশ বাজারের সড়কে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায়। এ সময় তিনজন লোক একটি পিকাপ ট্রাক যোগে মাদকদ্রব্য (গাঁজা) বহন করিয়া যাওয়ার পথে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পুলিশ তাদের আটক করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতা আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণীর ১৯ (গ)/৪১/৩৮ একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে শুক্রবা সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আকস্মিক হজ ক্যাম্প ধর্মমন্ত্রী, হাজিদের সেবায় সর্বোচ্চ গুরুত্বের বার্তা

মুরাদনগরে ১৮ কেজি গাঁজা-পিকাপভ্যান গাড়িসহ গ্রেফতার ৩

আপডেট সময় ০২:২৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২