মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আলহাজ্ব সামছুল হক সরকার (এমজেএফ)।
সহকারী শিক্ষক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তামজীদ নেওয়াজসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। এসএসসি পরীক্ষা সামনে রেখে সময়ের সঠিক ব্যবহার ও মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান তারা। তারা আরও বলেন, পরীক্ষা শুধু একটি ধাপ নয়, বরং জীবনের লক্ষ্য অর্জনের প্রথম সোপান। তাই মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।
বক্তারা আশা প্রকাশ করেন, এবারের এসএসসি পরীক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয় ও অভিভাবকদের সম্মান বয়ে আনবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন লায়ন আলহাজ্ব সামছুল হক সরকার (এমজেএফ), প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমসহ উপস্থিত অতিথিবৃন্দ।
মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ 











