ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা থেকে অপহৃত শিশু ঢাকায় উদ্ধার

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া থেকে অপহৃত সাব্বির হোসেন ইফাজ (১৩) নামে এক শিশুকে অপহরণ করার দুই মাস পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ শনিবার ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে ইফাজকে উদ্ধার করা হয়।
বিকালে সে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুস্তাইন বিল্লাহ এর আদালতে অপহরণের বিবরণ তুলে ধরে জবানবন্দী দিয়েছে বলে পিবিআই সূত্রে জানা গেছে। ইফাজ জেলার বরুড়া উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের আকুসার গ্রামের কবির হোসেনের ছেলে এবং স্থানীয় লগ্নসার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
পিবিআই সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর বিকালে মাদরাসা ছাত্র সাব্বির হোসেন ইফাজকে খেলার কথা বলে কৌশলে অপহরণ করে ঢাকায় নিয়ে যায় একই গ্রামের আল-আমিনসহ অপহরণকারী চক্রের ৬ সদস্য। এ ঘটনায় ইফাজের মা পারভীন আক্তার পরদিন বরুড়া থানায় তার ছেলে নিখোঁজের ডায়েরি করেন।
ছেলের সন্ধান না পেয়ে পরে তিনি আদালতে মামলা দায়ের করলে গত বৃহস্পতিবার মামলাটি পিবিআই-কুমিল্লার কাছে হস্তান্তর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই-কুমিল্লার এসআই বেলাল হোসেন জানান, মামলায় অভিযুক্ত আল-আমিনসহ সন্দেহভাজনদের মোবাইল ট্র্যাকিং করে অবস্থান নিশ্চিত হয়ে শনিবার ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অপহরণকারীদের আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় ইফাজকে উদ্ধার করা সম্ভব হলেও অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পয়ে পালিয়ে যায়। বিকালে ইফাজকে কুমিল্লার আদালতে নেওয়া হলে সে অপহরণকারীদের নাম প্রকাশসহ জিম্মিদশায় অবস্থানের রোমহর্ষক বর্ণনা দিয়ে জবানবন্দী প্রদান করে। পরে ইফাজকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়। অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে মসজিদে নামাজরত মুসল্লির মৃত্যু

কুমিল্লা থেকে অপহৃত শিশু ঢাকায় উদ্ধার

আপডেট সময় ০২:২২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭