ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে মধ্যরাতে যৌথবাহিনির অভিযান, মাদকসহ ২ নারী আটক

সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক নির্মূলে মধ্যরাতে অভিযান চালিয়েছেন যৌথবাহিনী। অভিযানে পৃথক দুইটি স্থান থেকে মাদক ও নগদ অর্থ সহ দুই নারীকে আটক করা হয়েছে।

সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, নবীপুর (পূর্ব) ইউনিয়নের বাখরনগর এলাকায় এক দম্পতি মাদকের সাথে জড়িত থাকায় এবং জনগণের শান্তি বিনষ্ট করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্টে হালিমা বেগম নামের এক নারীকে ২০০ টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে নবীপুর (পশ্চিম) ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এক দম্পতি মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় তল্লাশী করে আকলিমা আক্তার নামের এক মহিলার পার্স থেকে ৭৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬৫ হাজার ৪২০ টাকা জব্দ করা হয় এবং আটককৃত আকলিমা আক্তার ও তার পলাতক স্বামীর বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসব অভিযান পরিচালনায় সব সময় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ছাত্রদল নেতার অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ

মুরাদনগরে মধ্যরাতে যৌথবাহিনির অভিযান, মাদকসহ ২ নারী আটক

আপডেট সময় ০৭:৫০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫