ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িচং শিশু নির্যাতনের দায়ে এক আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং থানায় দায়ের করা একটি শিশু নির্যাতন মামলায় বিল্লাল নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৬ অক্টোবর বুড়িচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(২) ধারায় মামলাটি দায়ের করা হয়। পরে মামলাটি কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলা নং-২৭১/২৬ হিসেবে বিচারাধীন ছিল।

দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ, ফরেনসিক প্রতিবেদন এবং মামলার অন্যান্য আলামত পর্যালোচনা শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন। এর ভিত্তিতে আসামি বিল্লালকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত বিল্লাল কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি মসজিদ মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা এবং হারুনুর রশিদের ছেলে।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সংশ্লিষ্টরা জানান, আইনগত প্রক্রিয়ার পর মামলার রায়ের পরবর্তী কার্যক্রম প্রচলিত বিধি অনুযায়ী সম্পন্ন হবে।

জনপ্রিয় সংবাদ

বাঙ্গরায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বুড়িচং শিশু নির্যাতনের দায়ে এক আসামির মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৭:৪০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬