ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে দুস্থ ও অসচ্ছলদের সহায়তায় ধর্মমন্ত্রী কায়কোবাদের অনুদান

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধর্ম বিষয়ক মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এমপির স্বেচ্ছাধীন তহবিল থেকে ৪৭ জন ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে মোট ১০ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কবি নজরুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অসহায়, দুস্থ, অসচ্ছল ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী কাজী জুন্নুন বসরী।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি নায়েব আলী, উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে দেওয়া এ অনুদান শুধু আর্থিক সহায়তাই নয়, বরং দরিদ্র ও অসচ্ছল মানুষের প্রতি সরকারের মানবিক দায়বদ্ধতার প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানের শেষে ৪৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে মোট ১০ লাখ টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

আপডেট সময় ০৭:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬