রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ধর্মবিষয়ক মন্ত্রী, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এমপি-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনায় কুমিল্লার মুরাদনগরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা সদরে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক-এর উপস্থিতিতে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা উলামা দলের আহ্বায়ক মো. মহিবুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও নজরুল ইসলাম, সদস্য সোহেল আহমেদ বাবু, বশির মোল্লা, কামাল মাস্টার ও তকদির হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নায়েব আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব সুমন মাস্টার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য আলাউদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য মজিবুর রহমান এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহাগ।
এছাড়াও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাহাদ হোসেন, সদস্য আনোয়ার হোসেন, জাহাপুর কমলাকান্ত একাডেমি ছাত্রদলের সভাপতি ফাহিম আশরাফ, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাইদুল হাসান, নবীপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি সবুর ভূঁইয়া, যাত্রাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) দীর্ঘদিন ধরে মুরাদনগরের উন্নয়ন, জনকল্যাণ এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত ও কর্মময় জীবন কামনা করেন।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রীয় নেতৃত্ব, ধর্মবিষয়ক মন্ত্রী কায়কোবাদ-এর সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ 













