ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগর বিয়াম ল্যাবরেটরি স্কুলের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগর উপজেলার নগরপাড় এলাকায় অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. নাজমুল করিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের সভাপতি এবং মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ডা. মো. ফারুক আজম। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও বদিউল আলম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার মান উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান অপরিহার্য। নিয়মিত এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে এবং ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে তাদের উৎসাহিত করে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত অভিভাবকমণ্ডলী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দঘন, শৃঙ্খলাপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশ।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগর বিয়াম ল্যাবরেটরি স্কুলের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

আপডেট সময় ০৬:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫