ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে পরিচয়হীন তরুণী, বাড়ি ফেরার আকুতি

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে এক পরিচয়হীন মানসিক প্রতিবন্ধী তরুণীকে ঘিরে সৃষ্টি হয়েছে মানবিক উদ্বেগ ও সহমর্মিতার পরিবেশ। “রুমি” নামের এই তরুণী নিজের নাম বলতে পারলেও জানাতে পারছে না তার সঠিক ঠিকানা। এখন তার একটাই আকুতি—ফিরে যেতে চায় পরিবারের কাছে।

শুক্রবার (১ মে) দিবাগত রাতে স্থানীয়দের সহায়তায় মুরাদনগর থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ২০ থেকে ২২ বছর বয়সী ওই তরুণী গত কয়েকদিন ধরে মুরাদনগর বাজারের আল্লাহ চত্বর এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল। তার পোশাক-পরিচ্ছদ ও শারীরিক গঠন দেখে ধারণা করা হচ্ছে, তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তবে কথাবার্তায় অসংলগ্নতা থাকায় স্থানীয়দের মধ্যে ধারণা জন্মায়, তিনি মানসিকভাবে অসুস্থ।

উদ্ধার হওয়া তরুণী নিজের নাম “রুমি” বলে জানাতে পারলেও তার বাড়ির সুনির্দিষ্ট ঠিকানা দিতে পারছে না। অস্পষ্টভাবে “ফরদাবাদ” এলাকায় খালার বাড়ি থেকে আসার কথা জানিয়েছে। এছাড়া তার দেওয়া সীমিত তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, তার গ্রামের নাম চান্দিনা উপজেলার “ইটখোলা” হতে পারে।

মুরাদনগর থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল্লাহ আল মাসুদ জানান, কয়েকদিন ধরে আল্লাহ চত্বরে অবস্থান করার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তার পরিচয় শনাক্তে কাজ চলছে।

তিনি আরও বলেন, “যদি কেউ মেয়েটির পরিচয় বা পরিবারের সন্ধান জানেন, তাহলে মুরাদনগর থানা বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।”

পরিচয়হীন এই তরুণীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

আপডেট সময় ০৫:১৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬