ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চপল ওরফে দীন ইসলাম (৩৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) দিবাগত রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চপল ওরফে দীন ইসলাম  উপজেরার নবীপুর পশ্রচিম ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। পুলিশ জানায়, গত বছরের ১৬ ডিসেম্বর মুরাদনগর থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি তিনি।

পুলিশ সূত্রে আরও জানা যায়, চপল নবীপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি এলাকায় প্রভাব বিস্তারকারী হিসেবেও তিনি আলোচিত ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, “গ্রেপ্তারকৃত চপল ওরফে দীন ইসলামকে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

আপডেট সময় ০১:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬