মুরাদনগর বার্তা অনলাইন নিউজ ডেস্কঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার সন্তান ও DBC News–এর প্রতিনিধি ফখরুল ইসলাম সাংবাদিকতায় বিশেষ অবদান এবং বিশ্বব্যাপী লুঙ্গি পরে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার স্বীকৃতিস্বরূপ “HRRS Global Excellence Award 2026” সম্মাননায় ভূষিত হয়েছেন।
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরা অংশ নেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সাংবাদিকরা পারস্পরিক সাক্ষাৎ, মতবিনিময় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে গণমাধ্যমের বর্তমান প্রেক্ষাপট, আন্তর্জাতিক সাংবাদিকতার চ্যালেঞ্জ, পেশাগত দায়িত্ববোধ এবং সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি ছিল আনন্দঘন, সৌহার্দ্যপূর্ণ ও স্মরণীয়।
সম্মাননা পাওয়ার পর ফখরুল ইসলাম আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সবার ভালোবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণাই আমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে ভবিষ্যতেও কাজ করে যেতে চাই।”
“HRRS Global Excellence Award 2026” আয়োজনটি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়, যেখানে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় হয়।
মুরাদনগর বার্তা ডেস্ক : 










