ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসামে ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় পেট্রোবাংলা কর্মকর্তা নিহত

কুমিল্লা প্রতিনিধিঃ

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সময় কুমিল্লার লাকসামে পিকআপ ভ্যান দুর্ঘটনায় হেলাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা অপর একজন আহত হয়েছেন। হেলাল পেট্রোবাংলার কর্মকর্তা বলে জানা গেছে।

নিহত ব্যক্তি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আইউব আলীর ছেলে।

বৃহস্পতিবার (৫ মে) ভোর সাড়ে ৫টার দিকে লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা বাজারের দক্ষিণে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাকসুদ আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

মাকসুদ জানান, পেট্রোবাংলার একটি পিকআপ ভ্যানে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে চাঁদপুরের শাহরাস্তি যাচ্ছিলেন হেলাল। পথে চন্দনা বাজারের কাছাকাছি এলে বিকট শব্দে গাড়ির একটি চাকা ফেটে যায়। এতে গাড়িটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই হেলাল মারা যান।

নিহত হেলালের নিকটাত্মীয় মো. আতিকুর রহমান জানান, হেলাল পেট্রোবাংলার নোয়াখালীর বেগমগঞ্জ ব্রাঞ্চে চাকরি করতেন। তিনি ঈদের আগে ছুটি পাননি, তাই বাড়ি যেতে পারেননি। গতকাল ছুটি পেয়ে বৃহস্পতিবার বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যান।

লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাকসুদ আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে দাফনের জন্য তার বাড়িতে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে দিনে-দুপুরে ছাত্রী অপহরণ ও ধর্ষণ, ৮ দিনেও অধরা প্রধান আসামি

লাকসামে ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় পেট্রোবাংলা কর্মকর্তা নিহত

আপডেট সময় ০২:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২