ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দিনায় গাড়ির নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় চলন্ত গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে শাহিনুর আক্তার (২৫) নামে এক নারী। শনিবার (১০ নভেম্বর) বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিনুর আক্তার চান্দিনা উপজেলার গোবিন্দপুর গ্রামের ভ্যানচালক আব্দুল আহাদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী আশরা গ্রামের রোশমত আলী জানান, বিকাল অনুমান পৌঁনে ৪টার দিকে ওই নারী প্রথমে ঢাকা লেনের একটি গাড়ির নিচে ঝাঁপ দেওয়ার সময় গোবিন্দপুর গ্রামের বশির ভূইয়াসহ আরও কয়েকজন তাকে আটক করে বাড়িতে পাঠিয়ে দেয়। তার কিছুক্ষণ পর ঘুরে এসে চট্টগ্রাম লেনের একটি কাভার্ডভ্যানের নিচে ঝাঁপ দেয় ওই নারী।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করে দুই সন্তানের জননী শাহিনুর।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার উপ-পরিদর্শক (এস.আই.) আলাউদ্দিন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। স্থানীয়রা জানায় সে আত্মহত্যা করেছে।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চান্দিনায় গাড়ির নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

আপডেট সময় ০৪:০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮