ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দিনায় ট্রাক চাপায় শিশু নিহত

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লায় চান্দিনায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শাহিন (১১) নামের এক শিশু নিহত হয়েছে। ওই ঘটনায় নিহতের বাবা, ভাই ও বোন আহত হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর)  দুপুরে মাধাইয়া-রহিমানগর সড়কের উপজেলাধীন বড়করই মোগ্গার পাড় বাসষ্ট্যান্ডে ওই ঘটনা ঘটে।

নিহত শিশু শাহিন চান্দিনার বড়করই গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নবাবপুর বাজার থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিক্সার সাথে বিপরীত মূখী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় শিশু শাহিন। এ ঘটনায় আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য আটক

চান্দিনায় ট্রাক চাপায় শিশু নিহত

আপডেট সময় ০৩:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭