ঢাকা ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে করোনা উপসর্গে মৃত ব্যক্তিকে দাফন করলেন যুবলীগ

মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তিকে দাফন করেছেন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার রাতে যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিনের নেতৃত্বে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মুরাদনগর উপজেলা সদরের মৃত আবুল কালাম আজাদের স্ত্রী মাকসুদা বেগম (৫৫) এর লাশ দাফন করেন তারা।

মৃত ব্যক্তি মহিলা হওয়ায় ইউপি সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মোসাঃ মমতাজ বেগমের নেতৃত্বে তার গোসলে অংশ নেন ঝড়না বেগম, জোহরা বেগম, রহিমা বেগম ও আনোয়ারা বেগম।

এ সময় যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন বলেন, মুরাদনগর উপজেলা যুবলীগ এ আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএর নির্দেশনায় বর্তমান করোনাভাইরাসের প্রাদুর্ভাব আরম্ভ হওয়ার পর থেকেই মাস্ক, স্যানিটাইজার, খাদ্য সামগ্রী বিতরণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণসহ মানবিক নানা পদক্ষেপ নিয়েছে। তার ধারাবাহিকতায় এখন আমরা করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া বা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের গোসল করানো, কাফন পরানো এবং দাফন করে আসছি।

তিনি বলেন, যতদিন না দেশের এ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন আমাদের নেতাকর্মী নিয়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা, এক্সক্যাভেটর ও ড্রেজার জব্দ

মুরাদনগরে করোনা উপসর্গে মৃত ব্যক্তিকে দাফন করলেন যুবলীগ

আপডেট সময় ০৯:৫৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১