ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে নাতির হাতে দাদী খুঁন

সুমন সরকার, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নাতির হাতে দাদী খুঁন হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর গ্রামের এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ শুক্রবার দুপুরে নিহত ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করেছে।

নিহত মিলনের নেছা (১০৫) ওই গ্রামের মৃত আসাব উদ্দীনের স্ত্রী। স্থানীয়রা ঘাতক দেলোয়ার হোসেন(২২) কে আটক করে বিকেলে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আমিননগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে ঘাতক দেলোয়ার হোসেন একজন মানসিক প্রতিবন্ধি। নিয়মিত শান্ত থাকলেও মাঝে মধ্যে হঠাৎ রেগে যায়। বৃহস্পতিবার রাতে সে উত্তেজিত হয়ে একটি মাটি খুড়ার শাবল হাতে নিয়ে প্রথমে তার বড় ভাইয়ের স্ত্রীকে আঘাত করার চেষ্ঠা করে। এ সময় বড় ভাইয়ের স্ত্রী দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করে। পরে ঘরের ভেতরে প্রবেশ করে বৃদ্ধা দাদীকে শাবল দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। খবর পেয়ে শুক্রবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। বিকেলে স্থানীয়রা ঘাতক দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এবিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছি।

স্থানীয়দের সহায়তায় আমরা ঘাতক দেলোয়ার হোসেনকেও আটক করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য আটক

মুরাদনগরে নাতির হাতে দাদী খুঁন

আপডেট সময় ০৬:৪১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০