ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় চার্চে হামলা : ধর্মযাজকসহ নিহত ১৯

অন্তর্জাতিক ডেস্কঃ

নাইজেরিয়ায় একটি চার্চে হামলা করেছে বন্দুকধারীরা। মঙ্গলবার এই হামলায় দুই ধর্মযাজকসহ ১৯ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, নাইজেরিয়ার বেনু প্রদেশের মিডল বেল্টের এমবালোম গ্রামে সেন্ট ইগনাটিয়াস চার্চে প্রার্থনারতদের ওপর এই হামলা চালানো হয়। হামলাকারীরা যাযাবর ফুলানি রাখাল গোষ্ঠীর লোকদের ছদ্মবেশে এই হামলা চালায়। সে সময় তারা প্রায় ৫০টি ঘরও পুড়িয়ে দেয়। আমরা খুব শিগগিরই তাদের ধরতে পারবো বলে আশা করছি। গতকালের ওই হামলার কয়েকদিন আগে বন্দুকধারীরা মিডল বেল্ট এলাকার ১০ জন বাসিন্দাকে হত্যা করেছে।

এদিকে, স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ২০১৩ সাল থেকে ফুলানি গোষ্ঠী ও সংখ্যাগরিষ্ঠ কৃষক শ্রেণির খ্রিস্টানদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। এর আগে হামলা চালিয়ে কৃষকদের ওই এলাকা ছাড়া করে ফুলানিরা। উল্লেখ্য, নাইজেরিয়ায় চলতি বছরের জানুয়ারিতে রাখাল গোষ্ঠী ও কৃষক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৭২ জন নিহত হন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

নাইজেরিয়ায় চার্চে হামলা : ধর্মযাজকসহ নিহত ১৯

আপডেট সময় ০৯:২৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮