ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন নয় : বিএনপি

জাতীয় ডেস্কঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকারকে পদত্যাগ করতে হবে। সোমবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটক রাখা হয়েছে। আমরা তার মুক্তি চাচ্ছি, এটা কোনো করুণা নয়। তিনি উচ্চ আদালতে থেকে জামিন পেয়েছেন। অব্যশই তাকে মুক্তি দিতে হবে, মুক্তি তার আইনগত প্রাপ্য।

তিনি আরো বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাকে মুক্তি দিলে বোঝা যাবে সরকার দেশে একটা নির্বাচন চায়। সংসদ ভেঙে দেয়া, নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে পুনর্গঠন করাসহ নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়নের দাবি জানান তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

বাঙ্গরায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিন ফসলি জমির বুক চিরে ড্রেজিং

খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন নয় : বিএনপি

আপডেট সময় ০৩:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮