ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া খবর ছড়ানো রোধে পদক্ষেপ নিচ্ছে ফেসবুক

 তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট কীভাবে সমাজে ভালো বা খারাপ প্রভাব ফেলতে পারে, তার একগুচ্ছ উদাহরণ রয়েছে। কোনো ব্যক্তি বা ঘটনাকে নিয়ে গ্রহণযোগ্য বানিয়ে কট্টরপন্থিদের রোষের মুখে পড়তে হয় অনেককেই। স্থান,কাল,পাত্র পছন্দ না হলেই সরগরম হয়ে ওঠে নেটদুনিয়া। একটা ভুল খবর বা বিতর্কিত পোস্ট এক ঝটকায় শান্ত পরিবেশকে অশান্ত করে তুলতে পারে। সোশ্যাল মিডিয়ার দৌলতে যেমন রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা সম্ভব, তেমনই বিজ্ঞানের অভিশাপের মতোই পরিস্থিতি উত্তপ্ত করতে পারে একটি ভুয়া খবর।

এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ বিভিন্ন মাধ্যমে জানিয়েছে, ভুয়া খবর, ভুল তথ্য ধরতে দক্ষ কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে হাত মিলিয়েছে কোম্পানি। যাঁরা মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ রুখে সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মকে আরো বিশ্বাসযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছেন। ফেসবুকের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে ও ভুয়া খবর আটকাতে প্রতিনিয়ত কাজ চালাচ্ছেন তাঁরা। এই বিরাট চ্যালেঞ্জে সফল হতে এক পা এক পা এগুচ্ছে ফেসবুক। বলাই বাহুল্য, সে সমস্ত পদক্ষেপ ফেসবুকে ভুয়া খবর ছড়ানো অনেকটা রোধ করতে সক্ষম হয়েছে। বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কথা ভেবেই সতর্ক ফেসবুক কর্তৃপক্ষ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় কওমি মাদরাসা সংগঠনের সংবাদ সম্মেলন

ভুয়া খবর ছড়ানো রোধে পদক্ষেপ নিচ্ছে ফেসবুক

আপডেট সময় ০৭:৪৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯