ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে সড়ক ধসে গর্তে বাস, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের উত্তরপশ্চিমাঞ্চলে সোমবার সড়ক ধসে ছয়জনের প্রাণহানি ঘটেছে। এতে আরো চারজন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপির।

চীনের জিনিংয়ের জরুরি ব্যবস্থাপনা সংস্থার জুয়ো জিশেং জানান, এ ঘটনায় আহত অপর ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

জিনিংয়ের নন্দাজি স্ট্রীটে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে একটি সংযোগ সড়ক ধসে এ হতাহতের ঘটনা ঘটে।

এসময় প্রায় ১০ বর্গ মিটার এলাকা জুড়ে মাটি দেবে যায়। গর্তে পড়ে যাওয়া বাসটি মঙ্গলবার সকালে টেনে তোলা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, পাবলিক বাসটি ব্যস্ত সড়কের ওই গর্তে পড়ে যাওয়ার পর সেটি আরও বিস্তৃত হয়, এর কিছুক্ষণের মধ্যে একটি বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

চীনে সড়ক ধসে গর্তে বাস, নিহত ৬

আপডেট সময় ০২:৩৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০