ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর সিগন্যাল দেবেন না এসআই জাহাঙ্গীর

দাউদকান্দি (কুমিল্লা ) প্রতিনিধিঃ

যানজটে হাত উঁচিয়ে আর কোনো দিন গাড়ি থামবেন না হাইওয়ে পুলিশের এস আই জাহাঙ্গীর আলম। কুমিল্লায় কর্তব্য পালন কালে অজ্ঞাত একটি গাড়ি চাপায় নিহত হয়েছেন তিনি।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম শেরপুর সদরের প্রতাপিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় গাড়ির চাপ ছিল। এ সময় জাহাঙ্গীর আলম যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করছিলেন। বেপরোয়া গতির একটি যানবাহন তাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর ফরিদুল আলম জানান, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে প্রেরণ করা হবে। গত এক বছর আগে তিনি এ থানায় যোগদান করেছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ‘মাদক ডিলার’ মাসুম ও স্ত্রীসহ গ্রেপ্তার ৩

আর সিগন্যাল দেবেন না এসআই জাহাঙ্গীর

আপডেট সময় ০১:৫৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২