ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে বাসের ধাক্কায় ২ ট্রলি শ্রমিক নিহত

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইট ভাঙার ট্রলিতে থাকা দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর ) দুপুর আনুমানিক আড়াইটার দিকে দাউদকান্দি মডেল থানাধীন হুগুলিয়া এলাকার মারকাস মসজিদ হতে ১০০ গজ পশ্চিমে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেট্রো-ব-১৫-২৫২৮ নম্বরের স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী এসি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলতে গিয়ে সামনে থাকা একটি ইট ভাঙার ট্রলির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলিতে থাকা চান্দিনা উপজেলার কড়িকান্দি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে তোফাজ্জল হোসেন (৪৫) এবং খোরশেদ মিয়া (৪০) নামে ঠিকানা অজ্ঞাতসহ আরও দুইজন অজ্ঞাতনামা শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গৌরীপুরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জল হোসেন ও খুরশিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাস ও ইট ভাঙার ট্রলিসহ দুটি যানবাহন থানার হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন যায়যায়দিনকে বলেন, নিহত ও আহত অজ্ঞাত শ্রমিকদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপডেট সময় ০৬:৪৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫