ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহান বিজয় দিবস পালনে মুরাদনগরে প্রস্তুতিমূলক আলোচনা সভা

মনির হোসাইন, বিশেষ প্রতিনিধিঃ

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও জাতীয় চেতনার সাথে উদ্‌যাপনের লক্ষ্যে কুমিল্লা মুরাদনগর উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ) সকাল ১১টায় উপজেলা কবি নজরুল মিলানায়তন পরিষদ হলরুমে মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান। উক্ত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব হাছান খান, মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান ও মাহফুজুর রহমান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন,মহান বিজয় দিবস শুধু আনন্দের নয়, এটি স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন।তারা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার পাশাপাশি তরুণ সমাজকে দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধে উজ্জীবিত করতে যথোপযুক্ত কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে সহস্রাধিক কওমি শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মহান বিজয় দিবস পালনে মুরাদনগরে প্রস্তুতিমূলক আলোচনা সভা

আপডেট সময় ০৭:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫