ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাওঃ তাজুল ইসলামের ইন্তেকালে মুরাদনগর উপজেলা হেফাজতের শোক প্রকাশ

মুরাদনগর বার্তা ডেস্কঃ

হেফাজতে ইসলাম বাংলাদেশের কুমিল্লা মুরাদনগর উপজেলা শাখার উপদেষ্টা, মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম মুরাদনগরের সাবেক মুহতামিম, কাকরাইল জামে মসজিদের সম্মানিত ইমাম ও প্রবীণ আলেমেদ্বীন শায়খুল হাদীস মাওলানা তাজুল ইসলাম (রহ.) ইন্তেকাল করেছেন।

বুধবার ভোর ৪টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার ইন্তেকালে হেফাজতে ইসলাম বাংলাদেশর কুমিল্লা মুরাদনগর উপজেলা শাখা গভীর শোক প্রকাশ করেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় হেফাজতে ইসলাম বাংলাদেশ, মুরাদনগর উপজেলা শাখার সভাপতি মুফতি আমজাদ হোসাইন ও সেক্রেটারি মুফতি আবুল ফারাহ ফরিদী এক যৌথ বিবৃতিতে মরহুমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, শায়খুল হাদীস মাওলানা তাজুল ইসলাম (রহ.) ছিলেন একজন প্রজ্ঞাবান, দূরদর্শী এবং আহলে সুন্নাত ওয়াল জামাআত মতাদর্শের খাঁটি আহলে হক আলেমেদ্বীন। কুরআন ও সুন্নাহর সঠিক পথ প্রদর্শন এবং ইসলামের আদর্শ বাস্তবায়নে তার অবদান এ নশ্বর পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে জাতি একজন সত্যিকারের অভিভাবককে হারাল।

নেতৃবৃন্দ আরও বলেন, আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করার দোয়া করছি। একই সঙ্গে তার পরিবার-পরিজন, গুণগ্রাহী, ছাত্র, শুভানুধ্যায়ী ও অনুসারীদের ধৈর্য ধারণের তাওফিক দানের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানাই।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ছাত্রদল নেতার অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ

মাওঃ তাজুল ইসলামের ইন্তেকালে মুরাদনগর উপজেলা হেফাজতের শোক প্রকাশ

আপডেট সময় ০৫:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫