ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাদীর হত্যাকারীদের শাস্তির দাবিতে মুরাদনগরে জামাতের বিক্ষোভ

রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার ডি. আর. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা জামায়াতের আমির মনসুর মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদী জীবন দিয়ে বাংলার জনগণকে সাক্ষী রেখে গেছেন। ভারতীয় সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী শক্তি কখনোই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি, আজও তা প্রমাণিত।
তারা বলেন, জুলাই-আগস্টের গণআন্দোলনের মধ্য দিয়ে যে প্রত্যাশিত নির্বাচন সামনে এসেছে, হাদী হত্যাকাণ্ড সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রেরই অংশ।

বক্তারা আরও বলেন, হাদীর শাহাদাত প্রমাণ করে দেশে এখনো একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। সরকার যদি দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু করে, তবে জনগণ বুঝবে দেশে সত্যিকার অর্থে লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা হচ্ছে। অন্যথায় জাতি নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে।

সমাবেশে হাদী হত্যার মাধ্যমে নির্বাচন বানচালের অপচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে বক্তারা বলেন, সরকার যদি এ বিষয়ে যথাযথ ও কঠোর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, তবে ষড়যন্ত্রকারীরা তাদের উদ্দেশ্যে সফল হতে পারে—যা দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আমির হোসেন, মুরাদনগর সদর ইউনিয়নের আমির মাহবুব আলম মুন্সি, বাইতুল মাল সম্পাদক ও সদর ইউনিয়ন সেক্রেটারি আবু বকর সরকার, ধামঘর ইউনিয়ন জামায়াতের আমির খন্দকার আব্দুল আউয়াল, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের সভাপতি নাজমুল ইসলাম সাইদ, সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাজমুস সাকিব তন্ময়, ধামঘর ইউনিয়নের সম্ভাব্য মেম্বার প্রার্থী আবু হানিফসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ছাত্রদল নেতার অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ

হাদীর হত্যাকারীদের শাস্তির দাবিতে মুরাদনগরে জামাতের বিক্ষোভ

আপডেট সময় ০৪:১৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫